গ্রামীন ফোনের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৫ ১০:৩৮:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেড ১০৫ শতাংশ বা শেয়ারপ্রতি ১০.৫০ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩০ জুন পর্যন্ত ৬ মাসের সময়ের ব্যবসার উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির ৬ মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.৫২ টাকা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৫১ পয়সা।
কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












