প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৯ ২০:৪৭:৫১
কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন করেছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিজিএমইএ-এর গুলশানের কার্যালয়ে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের পঞ্চম বোর্ড সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক হারুন অর রশিদ, পরিচালক রাজীব চৌধুরী এবং পরিচালক মো. ইমরানুর রহমান উপস্থিত ছিলেন।
এই সময় ভার্চ্যুয়ালিযুক্ত ছিলেন সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী,পরিচালক আসিফ ইব্রাহিম,পরিচালক নাভিদুল হক, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক ইনামুল হক খান (বাবলু), পরিচালক মিজানুর রহমান এবং পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














