ডিএমপির ১৪ পরিদর্শককে বদলি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৬ ১৭:৩৬:০৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) বদলির বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।
ডিএমপি মিডিয়া জানায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলির আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














