এখন দুর্নীতিবাজদেরকেই সম্মান করা হয়: দুদক চেয়ারম্যান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৯:৪৫:৫৭
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, অতীত সময়ে সমাজে দুর্নীতিবাজদের ঘৃণার চোখে দেখা হতো। আর এখন তাদেরকেই সম্মান করা হয়।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এ সময় দুদকপ্রধান বলেন, ‘অতীতকালে দুর্নীতিবাজদের ঘৃণার চোখে দেখা হতো, কিন্তু এখন তাদের সম্মান করা হয়। সমাজে তারা প্রতিষ্ঠিত।দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তির মোহে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সমাজের অনেক মানুষ মুখিয়ে থাকে।
তিনি বলেন, ‘এভাবে সামাজিকভাবে ঘুষ ও দুর্নীতিকে গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও সম্মান করা অপরাধ, এই বোধটি সমাজে জাগিয়ে তুলতে হবে।’
এ সময় দুদক চেয়ারম্যান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সাফাই গান। তাদেরকে দুর্নীতিগ্রস্ত করতে লোভী ব্যক্তিরা প্রলুব্ধ করে থাকে বলে মন্তব্য করেন তিনি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














