২৮.৩০ টাকা দরে সিটি ব্যাংকের সাড়ে চার কোটি শেয়ার কিনছে আইএফসি
প্রকাশ: ২০১৬-০২-০৯ ১১:৪২:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের সাড়ে চার কোটি শেয়ার কিনছে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনস (আইএফসি)। কোম্পানিটি ২৮ টাকা ৩০ পয়সা দরে ব্যাংকটির এ শেয়ারগুলো কিনবে।
গতকাল আইএফসির সঙ্গে এ বিষয়ক চুক্তির অনুমোদন করে সিটি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, এখন বংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে।
এছাড়া, বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি সিটি ব্যাংককে ২ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। এ ঋণ সাধারণ শেয়ারে রুপান্তর যোগ্য। এ ঋণের সুদের হার হবে লল্ডন আন্তঃ ব্যাংক সুদ হারের (লাইবর) চেয়ে ২ দশমিক ৭৫ শতাংশ বেশি। এ ঋণের মেয়াদ হবে ৩ বছর।
আইএফসি চাইলে পুরো ঋণ অথবা এর অংশ বিশেষকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবে। এই শেয়ার ২৮ টাকা ৩০ পয়সা দরেই রূপান্তর হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













