নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৮ ১৭:৩৭:০৩
নারায়ণগঞ্জের মদনপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আরিফিন সিদ্দিকি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













