কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-২২ ১১:৫৯:৫০
রাজধানীর কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে ৪ কর্মচারী দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আল বারাকা নামে ক্যাফেটেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ক্যাফেটেরিয়ার কর্মচারীরা হলেন মারোয়ার হোসেন, ফয়সাল আহমেদ, ফরহাদ চৌধুরী, আমিন উদ্দিন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, ‘এখন পর্যন্ত ৪ জনকে এখানে ভর্তি করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।’
অবশ্য তারা কী পরিমাণ দগ্ধ হয়েছেন তা জানতে আরও সময় প্রয়োজন বলে জানান তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














