নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-১২-১৩ ০৯:৩২:২৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় বৃহস্পতিবার রাতে মীম নামে নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। দক্ষিণ সস্তাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু দক্ষিণ সস্তাপুর এলাকার মতি মিয়ার মেয়ে। এই ঘটনায় এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই মোস্তফা কামাল খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














