পুতিনের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৩ ১২:২৮:৩৭
ইউক্রেন-রুশ উত্তেজনার মাঝে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে বসবেন।
শনিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন মহাসচিবের মুখপাত্র এরি কানেকো। আগামী মঙ্গলবার তার রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।
রয়টার্সের খবর বলছে, কানেকো জানান, ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার লক্ষ্যে জাতিসংঘের মহাসচিবের এ সফর।
এসময় তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘের দুই সদস্য রাষ্ট্রের মধ্যকার সহিংসতা বন্ধে যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাবেন জাতিসংঘ মহাসচিব। তিনি কিয়েভ সফরেও যাবেন বলেও জানান মুখপাত্র।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














