ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ৩৫৮ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৪ ১৬:৪৫:১২
ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫৮ শিশু নিহত। আহত হয়েছে আরও ৬৮৪ জনের বেশি শিশু। কিয়েভের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত শিশুসহ বহু বেসামরিক প্রাণ হারিয়েছে। খবর আল জাজিরার।
প্রসিকিউটরের কার্যালয় থেকে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে যে, হতাহতের এই সংখ্যাই চূড়ান্ত। কারণ সংঘাতপূর্ণ এলাকা থেকে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
ইউক্রেনে এখন পর্যন্ত ২ হাজার ১৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান রাশিয়ার গোলাবারুদের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২১টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলেও প্রসিকিউটরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














