বাংলামোটরে বাস চাপায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২৭ ০৯:২৭:১৯
রাজধানীতে বাস চাপায় সাধনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পাড় হওয়ার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে রাব্বি জানায়, রাতে ইস্কাটন গার্ডেনের ভাড়া বাসায় ফিরছিলেন সাধনা। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














