ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৮ ১৮:১২:০৩
ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন।
শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গুতে নতুন করে পাঁচজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮ জনে। এ ছাড়া নতুন ৪৪০ রোগী নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৩৯ জন।
হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৭৯ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী। এ ছাড়া নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। ফলে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তির রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২৬২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৫৯৫ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














