রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-৩১ ১৫:৩৬:২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কোনো বাধা দেবে না। তবে মিছিল-মিটিং সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ নয়। রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। আর রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল মিটিং সমাবেশ হবে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। এগুলো ফৌজদারি অপরাধ। ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














