গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১০ ১১:০০:৫৫
গাইবান্ধার সাঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৫) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩০)। সাঘাটা থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। সে সময় আবুল হোসেন নামের এক পথচারী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













