দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফটোগ্রাফার নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-১৩ ১৮:২৩:৩৯
কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ফটোগ্রাফার যুবক নিহত হয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, চন্দ্রিমা এলাকার আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ ইউসুফ। তিনি পেশায় সমুদ্র সৈকতের ফটোগ্রাফার।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা ইউসুফকে ছুরিকাঘাত করেছে, তা আমরা তদন্ত করছি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













