কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১২-১৫ ১৪:৩৩:২৩
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাতক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ সুপার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় তিন জন নিহত হয়েছেন। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













