স্থায়ীভাবে বিকল করে দিলো তেহরানের তিন ট্যাংকার
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের হামলা, পাল্টা হামলা মার্কিন সেনাদের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৫ ২০:৫২:১৮
যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। তারা ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারকে টার্গেট করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ওই অঞ্চলে মোতায়েন থাকা তাদের দুটি জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। কিন্তু তাদের সবগুলো হামলা প্রতিহত করা হয়েছে। এরপর শুরু হয় পাল্টা হামলা।
জবাব হিসেবে খার্গ দ্বীপের কাছে থাকা এমটি ডউনি, জাস্কের কাছে থাকা এমটি স্টার্ক ১ নামে দুটি ট্যাংকারে হামলা চালানো হয়। এতে তেলবাহী ট্যাংকার দুটি স্থায়ীভাবে বিকল হয়ে গেছে। এরপর ওমান উপসাগরে থাকা ইরানিদের এমটি কায়লো নামে আরেকটি ট্যাংকারে হামলা চালানো হয় বলে জানিয়েছে সেন্টকম।
তারা বলেছে, ওমান উপসাগরে থাকা ট্যাংকারটির ক্রুদের কয়েক মিনিটের সময় দিয়ে সরে যেতে বলা হয়। এরপর এটির কয়েকটি অংশে হামলা চালানো যায়। এতে করে ট্যাংকারটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
সেন্টকম বিপ্লবী গার্ডকে সরাসরি সতর্ক করে বলেছে, আপনারা যদি আমাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালান তাহলে আমরা আপনাদের এর চেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি করব। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














