সূচকের পতনে কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২১ ১৫:২০:০৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের ধারাবাহিকতায় আজ সোমবারও(২১ নভেম্বর) দরপতন হয়েছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। এই দরপতনের মধ্যে কমেছে লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩০৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৩ কোম্পানির। দরপতন হয়েছে ৭২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৩৫১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













