সূচকের পতনে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১১-২৩ ১১:৫৫:৪৮
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৩ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,
আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৪ ও ২১৮৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৩৫টির। আর অপরির্বতিত রয়েছে ১৮৫টি কোম্পানির শেয়ারের দর।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













