অপপ্রচারে হতাশা নয়, আত্মপ্রত্যয়ী হোন : বিএমবিএ সভাপতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৩ ২১:২৯:২৭
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ ছায়েদুর রহমান বলেছেন, অপপ্রচারে হতাশা নয় আত্মপ্রত্যয়ী হতে হবে। তিনি বলেন, পুঁজিবাজার অতি সংবেদনশীল বিষয়। তাই সতর্কতার সাথে এখানে কাজ করতে হয়। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চান।
পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এ সভার আয়োজন করে।
রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমজেএফ এর সভাপতি জিয়াউর রহমান।
সিএমজেএফ এর সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকগণ আলোচনায় অংশ নেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













