আগামীকাল সকালে মেট্রোরেলের উদ্বোধন: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৭ ১৩:১৬:৫৯
আগামীকাল বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির চার নেতা হলেন খন্দকার মোশাররফ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মঈন খান।
তিনি আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী উত্তরা স্টেশনে উঠে আগারগাঁও এসে নামবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














