বিসিআইসির চেয়ারম্যান হলেন সাইদুর রহমান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৪ ১৫:৫৪:২৫
বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমানকে গ্রেড-১ পদোন্নতি দিয়ে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ জানুয়ারি) এ প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হককে অবসরে পাঠিয়ে গত ২৯ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, সার, সিমেন্ট, কাগজ, গ্লাসশিট, হার্ডবোর্ড, স্যানিটারিওয়্যার ও ইন্স্যুলেটর প্রভৃতি পণ্য সামগ্রী শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বিসিআইসি উৎপাদন করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মধ্যে ৮০ শতাংশ রাসায়নিক সার। এর মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার ও ১০ শতাংশ অন্যান্য সার।
১৯৯৬-৯৭ সাল থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে কৃষকদের মাঝে সার বিতরণের মতো স্পর্শকাতর বিষয়টি বিসিআইসির ওপর ন্যাস্ত করে সরকার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














