রাতে শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন খালেদা
আপডেট: ২০১৬-০৪-১৯ ১৭:৩৬:৫৪
দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ৩ এপ্রিল শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন খালেদা। বৈঠকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা অনিয়মের পরেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার সিদ্ধান্ত নেয়া হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














