জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-২৬ ১৩:৩০:০৬


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ক্লাস শুরু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিটি বিভাগ ও ইন্সটিটিউটকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জবির চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

এম জি