ইসরায়েলের রকেট হামলায় আরও ৬ হিজবুল্লাহ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-২২ ০৯:৫০:৪৯
ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে ইসরাইল-লেবানন সীমান্তে ইসরায়েলের রকেট হামলায় হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন। এই নিয়ে হিজবুল্লাহর ১৯ সদস্য নিহত হয়েছে বলে সংগঠনটির পক্ষে জানানো হয়েছে। খবর: আল-জাজিরা
স্থানীয় সময় শুক্রবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরাইলি সেনা কমান্ডার নিহত হন। এতে আহত হন আরও দুই সেনা। এর জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে এক দিনে হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে শনিবার হিজবুল্লাহর বেশ কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহকে নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইরান-সমর্থিত হিজবুল্লাহর হাজার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরণের ড্রোন সমন্বিত অস্ত্রের ভাণ্ডার রয়েছে এবং উত্তর ইসরায়েলে আক্রমণ চালানোর পাঁয়তারা করছে হিজবুল্লাহ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














