গুলশানে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীর গুলি
প্রকাশ: ২০১৬-০৭-০১ ২১:৫৬:৪৯
রাজধানীর গুলশানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি ঘটনা ঘটছে বলে জানা গেছে। শুক্রবার গুলশান-২ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলশান থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গুলশান এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। তবে এরা কারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। তবে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি ঘটনা চলছে বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














