গুলশান হামলায় যৌথবাহিনীর অভিযানের আগে ও পরে ভেতরের ভিডিও প্রকাশ
আপডেট: ২০১৬-০৭-০৩ ০০:৫৭:৩৭
গুলশান হামলার ৫টি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন একজন বিদেশী নাগরিক। পাশের ভবন থেকে এই ভিডিও ধারণ করা হয়। ডি হং নামের একজন কোরীয় নাগরিকের ফেসবুকে এসব ভিডিও আপলোড করা হয়। পরে তা ইউটিউবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায় সকালে যৌথবাহিনীর অভিযানের আগের ও পরের ভেতরের দৃশ্য।
প্রথম ভিডিওটি সকাল ৭.২২ মিনিটের। এই ভিডিওতে দেখা যায় একটি টেবিলে মাথা নিচু করে বসে আছেন দুইজন জিম্মি। পাশে হাতে বন্দুক নিয়ে হাটাহাটি করছে একজন জঙ্গি। ভিডিওটি ধারণ করা হয়েছে পাশের ভবন থেকে।
দ্বিতীয় ভিডিওতে দেখা যায় জিম্মিদের সাথে জঙ্গিদের কথা-বার্তা । সম্ভবত জিম্মিদের কোন নির্দেশনা দিচ্ছেন জংগিরা। অথবা তাদের মধ্যে নেগোসিয়েশন হওয়ার চেষ্টা চলছে।
তৃতীয় ভিডিওতে দেখা যায় কয়েকজন সৌভাগ্যবান জিম্মি বেরিয়ে যাচ্ছেন
চতুর্থ ভিডিওতে যৌথবাহিনীর আ্ক্রমন শুরু হয়।
এবং সর্বশেষ ভিডিওতে অভিযান শেষ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














