জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ১০ উপায়

প্রকাশ: ২০১৬-০৭-০৪ ১৯:৫২:১৯


imageকখনও ভাইরাস অ্যাটাক, কখনও হ্যাকিং, স্প্যাম মেল, সব মিলিয়ে ই-মেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন বেশ ঝক্কির ব্যাপার। অথচ ই-মেল সুরক্ষিত রাখা প্রায় প্রাথমিক নিরাপত্তার মধ্যে পড়ে এখন। আই কার্ড, বাকি প্রয়োজনীয় সামগ্রীর মতোই যত্ন নিয়ে সুরক্ষিত রাখতে হয় ইমেল অ্যাকাউন্টও।

জেনে নিন জিমেইল একাউন্ট সুরক্ষিত রাখার ১০টি উপায়।

১.টু স্টেপ ভেরিফিকেশন: এর সাহায্যে আপনার মোবাইলে ওয়ানটাইম লগ ইন কোড পাবেন। এই ৬ ডিজিটের কোড আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করবে।

২.স্প্যাম: গুগলের স্প্যাম ফোল্ডার থেকে দূরে থাকুন। সব ইমেল খোলার প্রয়োজন নেই।

৩.পাসওয়ার্ড: অনেক সাইটে লগ ইন করতে গেলে আপনার গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড চাইবে, সাবধান। এগুলো থেকেই কিন্তু পাসওয়ার্ড হ্যাক হয়।

৪.রিকভারি অপশন: নিজের মোবাইল নম্বর আপডেট রাখুন। এটাই কিন্তু আপনার রিকভারি অপশন। অ্যাকাউন্টে কিছু হলে গুগল এখানেই সিকিউরিটি অপশন পাঠাবে।

৫.রিকভারি ইমেল অ্যাড্রেস: এটা অবশ্যই রাখুন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে গুগল এই অ্যাড্রেসেই যাবতীয় তথ্য পাঠাবে।

৬.সেকেন্ডরি ইমেল অ্যাড্রেস: যদি আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে এই সেকেন্ডারি অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবেন। যদিও এই অ্যাড্রেস আপানর মুধ্য অ্যাড্রেসের সঙ্গে যুক্ত থাকবে না।

৭.সুরক্ষিত কানেকশন: জিমেল খোলার সময় সব সময় ইউআরএলের আগে http কানেকশন ব্যবহার করুন। এটা সবচেয়ে সুরক্ষিত।

৮.পাসওয়ার্ড: পাসওার্ড যত বড় ও জটিল দেবেন ততই তা হ্যাকারদের পক্ষে ব্রেক করা কঠিন হবে। আপনার অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে।

৯.ইনগনিতো মোড: যখন কোনও ক্যাফে বা অফিসে আপনার ইমেল খুলবেন তখন ইনকগনিতো মোড বা প্রাইভেট মোড ব্যবহার করুন।

১০.সিস্টেম আপ টু ডেট: ভাইরাসের হাত থেকে রক্ষা করতে নিয়মিত সিস্টেম আপ টু ডেট করুন।

সানবিডি/ঢাকা/আহো