রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৭-০৫ ১০:৫৭:০০


DMCরাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকার শনির আখড়ায় এক রিকশায় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন। নিহতরা হলেন হাসি বেগম (৩৫) ও জেসমিন আক্তার (২১)।

তিনি বলেন, একটি বাস ওই রিকশাকে ধাক্কা দিলে আরোহী দুই নারী গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আনিসুর।

জানা গেছে, জেসমিন শনির আখড়া এলাকায় থাকেন। তার ‍বাবার নাম মোহাম্মদ আলী এবং হাসি ডেমরা এলাকায় থাকেন। তার স্বামীর আবু সাঈদ।