খুশির মেলা

প্রকাশ: ২০১৬-০৭-০৫ ১৩:৩৪:১১


Khushiআকাশের বাড়ী চাঁদ এসেছে

কালকে মজার ঈদ,

খোকা-খুকু সে আনন্দে

গাইছে নতুন গীত।

চাঁদের দেশের সব শিশুরা

লাল জামা পরে গায়,

তাক ধিনা-ধিন নাচে তারা

নূপুর দিয়ে পায়।

চাঁদের হাটে খুশির মেলা

কিনবে যদি এসো,

দু:খ ভুলে চুপটি করে

চাঁদের দেশে বসো।