প্রার্থিতা প্রত্যাহার করবেন হিরো আলম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৪ ০৮:৩০:৫৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন না আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ।
বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।
এ বিষয়ে হিরো আলম বলেন, নির্বাচন করব না। প্রার্থিতা প্রত্যাহার করব এটা কনফার্ম। কেন নির্বাচন করব না, তা প্রার্থিতা প্রত্যাহারের দিন জানাব।
বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন হিরো আলম।
প্রথমে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর আপিলে তিনি মনোনয়নপত্র ফিরে পান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














