৩৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে ১১৯ জনকে নিয়োগ

প্রকাশ: ২০১৬-০৭-১৩ ১৮:৫৩:৫৭


BCS-34-non৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে ১১৯ জন বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগ পাচ্ছেন।

এ প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে বুধবার সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’-এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগ পাননি তাদেরই নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পিএসসি।

এর মধ্যে শ্রম পরিদর্শক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৯০ জন। নিয়োগে সুপারিশকৃতদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

গত বছরের ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হন। এদের মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

পরে এদের নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিন দফায় নন-ক্যাডার পদে ৩৪৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

সানবিডি/ঢাকা/আহো