মহাখালীতে নালায় শিশু, উদ্ধার অভিযান চলছে

প্রকাশ: ২০১৬-০৭-১৩ ২১:০৯:৫৩


Mohakhali-1রাজধানীর মহাখালীর বাসস্ট্যান্ডের পাশে গভীর নালায় একটি শিশু পড়ে গেছে। শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বুধবার বেলা ৩টা ৮ মিনিটে খবর পান ওই নালায় একটি শিশু পড়ে গেছে। তারপর ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরিসহ একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটি উদ্ধারের চেষ্টা করছে।

শিশুটির মা বলছেন, শিশুটি পড়ে গেছে, এ ছাড়া আর কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। তবে শিশুটির নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

সানবিডি/ঢাকা/আহো