সুপ্রিমকোর্ট থেকে ইয়াবা ব্যবসায়ী আটক
প্রকাশ: ২০১৬-০৭-১৪ ১৭:৩১:০৮

সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের মূল গেট থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে কানু (৩৩) নামের এক ব্যক্তিতে ইয়বাসহ গ্রেপ্তার করা হয়।
আদালতের ভিতরে প্রবেশ করার সময় সন্দেহ হলে কানুকে সার্চ করে পুলিশ। একপর্যায়ে তার কাছে থাকা সিগারেটের প্যাকেটের ভিতর থেতে বেশ কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়।
কানু নিজেকে কিশোরগঞ্জের আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দেন। সুপ্রিমকোর্টের আইটি সেক্টরে কর্মরত অর্জুন নামে এক নারীর স্বামী বলেও পরিচয় দেন কানু। তিনি জানান, তার বাড়ি কিশোরগঞ্জের কুটিয়াদী থানায়, বাবার নাম চিত্তরঞ্জন।
এদিকে ইয়াবা ব্যবসায়ী কানুকে সুপ্রিমকোর্টের গেটে চেক করার সময় দায়িত্বরত দারোয়ানের সঙ্গে খুব অসাদাচরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১০ মিনিট পর সুপ্রিমকোর্টে অবস্থিত পুলিশের সাবকন্ট্রোল অফিস থেকে কানুকে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














