পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলা, ১০ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৫ ১১:৫৭:৪৩
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক থানায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ১০ পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোমবার ভোররাতের দিকে প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলার চদওয়ান পুলিশ স্টেশনে হামলার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির
ডেরা ইসমাইল খান জেলার পুলিশ কর্মকর্তা নাসির মেহমুদ হতাহতের ওই সংখ্যা নিশ্চিত করেছেন। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন দিন আগে এ হামলা চালানো হলো।
এই প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা প্রথমে স্নাইপার ব্যবহার করে কনস্টেবলদের ওপর হামলা চালায় এবং এরপর তারা থানায় প্রবেশ করে বলে পাকিস্তানের ড্রাবান অঞ্চলের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিষয়ে ড্রাবানের উপ-পুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেছেন, ‘থানার ভবনে প্রবেশ করার পর সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে।’
খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) আরশাদ হুসেন শাহ সোমবারের এই হামলার নিন্দা করেছেন এবং প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














