সড়কে মটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-১৩ ১৪:৪৫:৫৮
বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা ১১টায় দুই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসছিল। এ সময় দ্বিতীয় বাইপাসের সাবগ্রামের বড়িয়া এলাকায় বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার সুমনের ছেলে মাহিনুর রহমান (১৩) ও অপর আরোহী একই উপজেলার দুর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমানের ছেলে সিতাব মিয়া (১৪) ট্রাকচাপায় মারা যায়। এ সময় তাদের মোটরসাইলেকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













