বিজিএমইএর সমীক্ষা
রফতানি হবে ৪ হাজার ৬০০ কোটি ডলারের নন কটন পোশাক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৩ ২১:৫৫:৪৪
গত তিন বছরে নন কটন পোশাকের রফতানি ২৫ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশ হয়েছে বলে এক সমীক্ষায় এমন তথ্য তুলে ধরেছে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানি খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
রোববার (৩ মার্চ) ‘বিয়ন্ড কটন এ স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট’ শীর্ষক এক সমীক্ষা প্রকাশ করেছে সংগঠনটি।
প্রকাশিত সমীক্ষার ফলাফল অনুসারে দেখা যায়, স্থানীয় তৈরি পোশাক রফতানিকারকরা নন কটন পোশাকের দর ভালো পাওয়ায় এ খাতের পোশাকের রফতানি বাড়ছে। একই সঙ্গে উদ্যেক্তাদের আগ্রহও বেড়েছে।
এতে বলা হয়, কৃত্তিম তন্ত্রের পোশাকের বৈশ্বিক বাজারে ৭৫ শতাংশ। এর বিপরীতে বাংলাদেশ ৭৫ শতাংশ তুলার পোশাক রফতানি করে।
গতকাল ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান ওয়াজির অ্যাডভাইজার্স প্রাইভেট লিমিটেডের ব্যবসায়িক পরিচালক বরুণ বৈদ রাজধানীর পূর্বাচলে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করেন। গত দুই বছরে ধরে বিজিএমইএর পক্ষ থেকে উজির অ্যাডভাইজার্স প্রাইভেট লিমিটেড এই সমীক্ষা পরিচালনা করে।
বিশ্বব্যাপী কৃত্তিম তন্ত্রের পোশাকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের নন-কটন ফাইবার ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশ যদি নন-কটন ফাইবার শিল্পে ১ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করলে ২০৩২ সালের মধ্যে ৪ হাজার ৬০০ কোটি ডলারের নন-কটন গার্মেন্টস পণ্য রফতানি করতে সক্ষম হবে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, কৃত্তিম তন্ত্র ব্যবহার করে বিজিএমইএ স্থানীয়ভাবে তৈরি পোশাকের বৈশ্বিক বাজার হিস্যা বর্তমান ৭ দশমিক ৮৭ শতাংশ থেকে ১২ শতাংশে নিয়ে যেতে চায়। কারণ তুলার তৈরি পোশাকের চেয়ে এসব পণ্যের পোশাক মূল্য বেশী।
তিনি বলেন, এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ফ্যাশনেও পরিবর্তন এসেছে। কারণ ভোক্তারা সুতির আইটেমগুলির চেয়ে বেশি নন-কটন পোশাক বেশী পছন্দ করে। এর স্থায়িত্বও বেশী। তাই সম্প্রতি নন-কটন ফাইবার আমদানি বেড়েছে।তুলারের বৈচিত্র্যের অর্থ এই নয় যে উৎপাদনের ভিত্তিটি তুলো ফাইবার থেকে সরানো হয়েছে।
ফারুক হাসান বলেন, স্থানীয় পোশাক রফতানিকারকরা বেশীরভাগ সুতি পোশাক তৈরি করছে। এরফলে বাজার বড় হলেও ভালো দামের জন্য এবার কৃত্রিম তন্ত্রের পোশাকের পরিমাণ বাড়াচ্ছে।
বাংলাদেশ প্রধানত মৌলিক পোশাক বানায় এমন পুরানো ধারণাটি আর সত্য নয়। কারণ এখন আমরা প্রতি পিস ১০০ ডলারের বেশি বেশি মূল্যের জ্যাকেটের মতো উচ্চ মূল্য সংযোজন আইটেম রফতানি করছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














