মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ: ২০১৬-১০-১৮ ১৩:১৪:১৭
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-সবজি ব্যবসায়ী মো. শামীম (২৫) ও মো. ইয়ামিন (২৮) নিহত হয়। এর মধ্যে শামীম কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শিকদারের ছেলে। ইয়ামিন ব্রা²ণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কলাবন্দি গ্রামের আল আমিনের ছেলে।
জানা গেছে, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখি পয়েন্টে কুমিল্লাগামী সবজিভর্তি একটি পিকআপ সামনের একটি যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত চালককে হাসপাতালে নেয়া হয়েছে।
ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, পিকআপটি জব্দ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












