ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
আপডেট: ২০১৬-১১-১২ ১৮:৩০:১৪
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দেওহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোওয়ারী দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













