কুড়িগ্রামে সড়কে মা-মেয়ে নিহত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-১১ ১৫:২৫:২০


কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় গুরুত্ব আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ভুরুঙ্গামারী থানার ডিউটি অফিসার ইফতেখারুল ইসলাম।

এনজে