ইফাদ অটোসের আয় কমেছে ২১%
প্রকাশ: ২০১৬-১১-১৫ ১১:১০:৫১
প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটি আয় কমেছে ২১ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ৩০ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৬০ পয়সা। আর ৩০ জুন,২০১৬ পর্যন্ত সময়ে ছিল ৩৩ টাকা ৫৮ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













