মাগুরায় শিশু ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চান জামায়াত আমির
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৯ ১২:১৯:৫০
মাগুরায় আট বছরের শিশুর ধর্ষণকারী ও ধর্ষণে সহযোগিতাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
জামায়াত আমির বলেন, ধর্ষণকারী ও ধর্ষণে সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন।
ডা. শফিকুর রহমান বলেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদের পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান চানাচ্ছি।
এসময় তিনি ধর্ষণকারীদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান জামায়াত আমির।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














