মিরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৫
আপডেট: ২০১৭-০৫-২৯ ১৮:০৩:৪২
মিরসরাই উপজেলায় পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।সোমবার দুপুর ২টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজারে পাশে ফেনী থেকে খাগড়াছড়িগামী আলিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার রহিমা বেগম (৫০) ও নূর ইসলাম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












