ঈদযাত্রায় ট্রেনের ২৪ মের অগ্রিম টিকিট মিলছে আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-১৪ ০৮:৪৩:১৬


মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিক্রি হচ্ছে ২৪ মের অগ্রিম টিকিট।

এর আগে গতকাল বুধবার (১৩ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের প্রথম দিনের ঈদযাত্রার টিকিট বিক্রি হয়েছে। একই দিন দুপুর ২টায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে। ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ ট্রেন চলাচলের সময়সূচি ও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এনজে