‘রোডবিট’ মোটরসাইকেল বাজারজাত করছে আরএফএল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৬ ১৩:০৭:৫২


‘রোডবিট’ ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারে এনেছে দেশের অন্যতম শিল্পগ্রুপ আরএফএল। দেশের তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন ব্র্যান্ডের এ মোটরসাইকেলটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বুকিং দিয়েই ক্রেতারা পাচ্ছেন ১০ বছরের রেজিস্ট্রেশন ফ্রি সুবিধা।

‘আরএফএল গ্রুপ প্রথমবারের মতো মোটরসাইকেল বাজারজাত করছে। চায়না থেকে ইঞ্জিন এনে দেশে নিজস্ব কারখানায় মোটরসাইকেলটি তৈরি করছে স্বনামধন্য প্রতিষ্ঠান আরএফএল অটোস। জ্বালানি সাশ্রয়ী দেখতে স্টাইলিশ আর খুব মজবুত করে তৈরি করা এ মোটরসাইকেলটি সুলভ মূল্যে ক্রেতাদের দেয়া হচ্ছে।’

‘রোডবিট’ ব্র্যান্ডের ১০০ সিসির মোটরসাইকেলটি বিক্রি করা হচ্ছে ৯০ হাজার টাকায়। মেলা উপলক্ষে ১০ বছরের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করে দেয়া হচ্ছে। এ ছাড়া তিনটি সার্ভিসিংয়ের পাশাপাশি দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে।’