টিআইবির রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৬ ১৬:০৩:২৯
সম্প্রতি ঘটে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবি একটি গবেষণা প্রতিবেদন দেয়।যেখানে বলা হয়, তাদের গবেষণা করা ৫০ আসনের ৪৭ টিতেই অনিয়ম হয়েছে।
টিআইবির এই গবেষণা প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ ১৬ জানুয়ারী বুধবার সকালে নগরীর দেওয়ানবাজারস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন একপেশে। কারণ এ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এ প্রতিবেদন ও বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই।
বিএনপি-জামায়াতের পক্ষে টিআইবির এ প্রতিবেদন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বেশিরভাগ রাষ্ট্র বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাই এ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে টিআইবিকে পরামর্শ দেন তিনি।
তিনি মন্তব্য করেন,টিআইবি এর আগেও পদ্মা সেতু নিয়ে মনগড়া কাহিনী প্রচার করেছিল বলে ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














