সাড়ে ৪ হাজার কোটি টাকা মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়নে: প্রতিমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৬ ১৮:৫৭:২১


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি নেত্রকোনায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে জানান,দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে সরকার সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

জেলা সদরের চল্লিশা এলাকার হেনা ইসলাম কলেজের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজই প্রথম নিজ জেলা নেত্রকোনায় আসলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ধান ও মাছের জন্য নেত্রকোনা জেলা বিখ্যাত।মাছের বিভিন্ন প্রজাতির উন্নয়নে নেত্রকোনায় মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে।

এছাড়াও নেত্রকোনা জেলার নানামুখী উন্নয়ন পরিকল্পনা ও গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।  দেশে সন্ত্রাস ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার ফকির।  আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিপি ইফতেখার  উদ্দিন মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল।

প্রতিমন্ত্রী সংর্বধনা অনুষ্ঠান  শেষে নেত্রকোনা সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অর্নার দেয়। এরপর তিনি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমীর মাজার জিয়ারত করেন।