জমে উঠছে বাণিজ্য মেলা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৭ ১২:৪০:২৪
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ৬টার আগেই টিকিট কেটে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন হাজার হাজার দর্শনার্থী। মেলাতে স্থানীয়দের পাশাপাশি বিদেশীদেরও আগমন দেখা যাচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, দেশ ও বিদেশের বিভিন্ন ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর এই মেলায় এবার দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা শুরু থেকেই বাড়তে শুরু করেছে।
এবার মেলায় ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সেবা দিচ্ছে চারটি বাণিজ্যিক ব্যাংক। অংশগ্রহণ করা সরকারি বেসরকারি চার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ব্যাংক এবং বেসরকারি ডাচ্ বাংলা ও ইসলামী ব্যাংক। এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে বিকাশ ও রকেট।
এছাড়াও ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ রয়েছে, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ৪১২টি। এবার বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














