চাল আমদানির কোন প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৭ ১৬:১৬:৪০
দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ রয়েছে এবং আপাতত চাল আমদানির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন,বর্তমান খাদ্যবিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই ।
আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশব্যাপী চাল সংগ্রহ করার ক্ষেত্রে চালের মান ও ওজনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














