জনস্রোতে ভাসছে সোহরাওয়ার্দী উদ্যান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৯ ১৩:৪১:০৩
আজ শনিবার দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’এ রাজধানীসহ সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকে উদ্যানের অভিমুখে ছুটে আসছেন। ইতিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান জনস্রোতে ভাসছে।
নেতাকর্মীদের মধ্যে নারীদের পরনে লাল ও সবুজ রঙের শাড়ি এবং ছেলেদের বেশিরভাগ লাল ও সবুজ রঙের গেঞ্জি ও টুপি পরে সমাবেশে যাচ্ছেন।
এদিকে সমাবেশ প্রাঙ্গণের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা তল্লাশির জন্য আর্চওয়ে বসানো হয়েছে। সেনা সদস্যরা দেহ তল্লাশি করে তবেই সমাবেশে প্রবেশ করতে দিচ্ছেন। টিএসসির আশেপাশে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা পাহাড়া বসিয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন পাড়ামহল্লা থেকে গাড়িতে করে ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন।
আওয়ামী লীগের আজকের এ বিজয় সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














